বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি-থার্টিতে জঙ্গিবাদ দমন ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ না থাকায় প্রমাণ করেছে তারা সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ভিশন টোয়েন্টি-টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি-ফোরটি ওয়ান অনুসরণ করে আরেকটি ভিশন দিয়েছেন খালেদা জিয়া। যারা ক্ষমতায় থাকাকালে প্রতিপক্ষ দলের মানুষ হত্যা করতে পারে, তাদের হাতে রাজনীতি ও দেশের গণতন্ত্র নিরাপদ নয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করতেও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: