গত দুই বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন কাজ ৩০ ভাগেরও কম হয়েছে বলে নিজের মূল্যায়ন করলেন মেয়র আনিসুল হক। মেয়র হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্বগ্রহণের দুই বছর পূর্তিতে সোমবার সোনারগাঁও হোটেলে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখানো চ্যালেঞ্জ অনেক বেশি— আগামী অর্থবছরের প্রায় এক হাজার কোটি টাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মানের পরিকল্পনা রয়েছে।
গত দুই বছরের নিজের সাফল্য-ব্যর্থতার খতিয়ান করে আনিসুল হক বলেন, যানজট নিরসে আরো নতুন ৩টি ইউ টার্ন হবে।
তবে মালিবাগ-মৌচাক রাস্তা নিয়ে আমলাতান্ত্রিক জটিলতাকেই অজুহাত করলেন মেয়র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কাওরানবাজারের ৭০ ভাগ খালি হয়ে যাবে। পার্ক, পাঠাগার, খেলার মাঠ নির্মাণ করা হবে। শৃঙ্খলা ফিরে এলেও এখনো অনেক পথ বাকি।
মেয়র আনিসুল হক বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সকলকে সচেতন হতে হবে। সকলের প্রচেষ্টাতেই সম্ভব একটি সুন্দর নিরাপদ আবাসস্থল হিসেবে ঢাকাকে গড়ে তোলা।