রাজনীতি

জাতীয় পার্টিতে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টিতে পর্যাপ্ত সংখ্যক কর্মী ও যোগ্য প্রার্থীর অভাব রয়েছে বলে মনে করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ জন্য দলে কর্মী বাড়ানোর জন্য নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টির ঢাকা উত্তরের নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে জাতীয় পার্টির নানা গুরত্বের কথা তুলে ধরে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে কর্মী-সমর্থক বাড়াতে পারলে আগামী নির্বাচনে সরকার গঠন করা সম্ভব বলেও মত দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন রয়েছে জানিয়ে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তন ও গণতান্ত্রিক পরিবেশ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ