বিএনপির ভিশন নিয়ে কুৎসা রটিয়ে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত ‘ভিশন টোয়েন্টি থার্টি’ নিয়ে আওয়ামী লীগ ঈর্ষান্বিত। ক্ষমতাসীনরা বিএনপির ভিশন ও প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিতে আস্থা ফেরাতে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।
অর্থনৈতিক দিক থেকে দেশ অতীতের তুলনায় পিছিয়ে গেলেও সরকার বিষয়টি নিয়ে জনগণকে ভুল তথ্য দিচ্ছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। এ সময় আবারো নিদর্লীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: