রাজনীতি

বিএনপির ৫১ নেতার মিশন কার্যত ব্যর্থ, দাবি বিএনপির

বিএনপি
বিএনপি

তৃণমূলকে সংগঠিত করার প্রয়াসে বিএনপির ৫১ নেতার মিশন কার্যত ব্যর্থ। নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হয়নি জেলায় জেলায় কর্মীসভা আর নেতাদের সাংগঠনিক সফর। অনেক জায়গায়ই কোন্দল-বিরোধ প্রকাশ্যে এসেছে; বিবাদ রূপ নিয়েছে সংঘর্ষে।

নেতারা বলছেন, নেতৃত্বের প্রতিযোগিতা, গ্রুপিং আর দুঃসময়ে দলের পাশে থাকা না থাকার বিষয় নিয়ে পুঞ্জিভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ এটি। সরকারের ইন্ধন রয়েছে বলেও তাদের কারো কারো দাবি। তবে এ মিশনকে ব্যর্থ বলে মানতে নারাজ নেতারা।

ঝিমিয়ে পড়া দলকে চাঙ্গা আর তৃণমূলে বিরোধ নিরসনের মিশনে সারাদেশে সাংগঠনিক সফরে আছেন বিএনপির ৫১ জন কেন্দ্রীয় নেতা। জাতীয় নির্বাচন যখন সন্নিকটে তখন বিএনপির এমন সিদ্ধান্ত বেশ প্রশংসা কুড়িয়েছে দলের ভেতরে ও রাজনৈতিক মহলে।

জেলায় জেলায় নেতাদের এ সফর অনেক জায়গায়ই হয়েছে ফলপ্রসূ-শান্তিপূর্ণ। কোথাও কোথাও বিবাদে জড়িয়েছেন নেতাকর্মীরা।

গত মঙ্গলবার রাজশাহীর কর্মীসভায় দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সামনেই সংঘর্ষে জড়ায় স্থানীয় নেতা-কর্মীরা। ঢাকায় ফিরে তৃণমূলে এই বিরোধের কারণ ব্যাখ্যা করলেন গয়েশ্বর।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মনে করেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থেকে এরকম কোন্দল-বিরোধ থাকা স্বাভাবিক ঘটনা।

তৃণমূলে সাংগঠনিক সফরের দায়িত্বে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও। সংঘাত-সংঘর্ষের জন্য দলে নেতৃত্বের প্রতিযোগিতা ছাড়াও পুলিশি বাধা আর সরকারের ইন্ধনকেও দায়ী করেন তিনি।

তবে আত্ম সমালোচনা আর সরকারের দোষারোপ-এর বাইরেও তৃণমূলে ঐক্য ফেরাতে নেতারা কিছু পদক্ষেপের কথা বলছেন।

তৃণমূল নেতাকর্মীদের খোঁজ-খবর, যথাসময়ে কমিটি ঘোষণা ও যোগ্যদের নেতৃত্বে নিয়ে আসার মধ্যেই এর সমাধান দেখছেন কেন্দ্রীয় নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ