রাজনীতি

বিতর্কিত-জনবিচ্ছিন্ন সাংসদের মনোনয়ন দেবে না আ.লীগ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

বিতর্কিত, জনবিচ্ছিন্ন সংসদ সদস্যদের এবার মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। সবশেষ সংসদীয় দলের সভায় এমনটি জানিয়ে দিয়েছেন দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জরিপের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকার খোঁজ নিচ্ছেন তিনি।

আওয়ামী লীগের নেতারা বলছেন, আগামী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দলকে। এক্ষেত্রে জনবিচ্ছিন্ন প্রার্থী দিলে বেকায়দায় পড়বে দল।

আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে কঠোর হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা দু'মেয়াদে দলটি সরকারে থাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন যেমন হয়েছে, তেমনি কিছু কিছু সংসদ সদস্য ও মন্ত্রীদের বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

তাই নির্বাচনের দেড় বছর আগে থেকেই দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি আসনে সম্ভাব্য প্রার্থীদের ওপর নানা ধরনের জরিপ করাচ্ছেন তিনি।

নেতারা বলছেন, প্রতিটি নির্বাচনের আগে এ কাজটি নিয়মিতই করে থাকেন দলীয় প্রধান।

গত রোববার সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, এবার কারো দায়িত্ব নেবেন না তিনি। তাঁর এ বার্তা বিতর্কিত, কর্মিবিচ্ছিন্ন সংসদ সদস্যদের জন্য অশনি সংকেত বলে মনে করছেন নেতারা।

দলীয় নেতাদের বিশ্বাস, শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপি। আর তাই গতবারের চেয়ে এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে দলকে।

এ জন্য প্রার্থী মনোনয়নে জনগণের কাছে গ্রহণযোগ্য কাউকে বেছে নিতে মরিয়া আওয়ামী লীগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ