রাজনীতি

বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশি, নেতাদের নিন্দা

রোববার সারাদেশে বিক্ষোভ

খালেদা জিয়ার গুলশান কার্যালয়
খালেদা জিয়ার গুলশান কার্যালয়

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে শনিবার পুলিশি তল্লাশিতে দলের নেতারা এর তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিবাদে আগামীকাল (রোববার) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, কার্যলয়ের ভিতরে রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তল্লাশি চালানো হচ্ছে।

এ অভিযানের খবর শুনে সকাল ৯টার দিকে কার্যালয়ে গিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেত্রীকে অসম্মান করতেই এ তল্লাশি।

এদিকে, সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ৩ বারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশি তল্লাশি করে এটাই বুঝিয়েছে সরকার, যে বাংলাদেশে গণতন্ত্রের লেস মাত্র নেই। বাংলাদেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আইন-শৃংঙ্খলা বাহিনীর সাহায্যে এ সরকার দেশ চালাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ