বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্দ্যানে জনসভা করতে না দেয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকাসহ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, পুলিশ এ জনসভা করতে অনুমতি না দিয়ে প্রমাণ করেছে, দেশে কোনো গণতন্ত্র নেই। আবারো ক্ষমতায় আসার জন্য সরকার বিচার বিভাগকে নিজেদের অধিনে নেয়ার চেষ্টা করছে।
আর বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ না করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানান রুহুল কবির রিজভী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: