অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ করে কিছু হবে না- দরকার নির্বাচনকালীন সহায়ক সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সহায়ক সরকার ছাড়া নির্বাচনের পাঁয়তারা করলে কখনোই তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
বলেন, আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। পাচঁ জানুয়ারির মত আরেকটি প্রহসনের নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে সমালোচনা করেন বিএনপি নেতারা।
নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিও তুলেন তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ করার আগে সহায়ক সরকারের বিষয়টি ফয়সালা হওয়া জরুরি।
৫ জানুয়ারির মত আরেকটি প্রহসনের নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। নেতাকর্মীদের জেলে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তারা।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রাঙ্গনে প্রতিবাদ-সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।