রাজনীতি

ইসির রোডম্যাপ একতরফা নির্বাচনের রূপরেখা: বিএনপি

বিএনপি
বিএনপি

নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপকে একতরফা নির্বাচনের রূপরেখা বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, একদলীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতেই কমিশন সব ব্যবস্থাগ্রহণ করছে।

সহায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও সাফ জানিয়েছেন বিএনপি নেতারা। সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, সমঝোতার পথে না আসলে আন্দোলনেই সমাধান খুঁজবে বিএনপি।

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে বাকি দেড় বছরেরও বেশি সময়। এরই মধ্যে শুরু হয়ে গেছে তোড়জোর। নির্বাচনের বেশ আগে থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও।

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের কর্ম পরিকল্পনার কথা ক'দিন আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই রোডম্যাপকে ভালোভাবে নেননি বিএনপি নেতারা। কমিশন একতরফা নির্বাচন আয়োজন করতে চাইছে বলে অভিযোগ দলটির নেতাদের।

জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপি নেতারা কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। সহায়ক সরকার নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা তুলে ধরেন তারা।

সরকারকে আলোচনা-সমঝোতার পথে আসার আহ্বান জানান তারা। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করে দেন সরকারকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ