আওয়ামী লীগ আবারো পাঁতানো নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভিশন টোয়েন্টি থার্টি’ ঘোষণার পরই বিএনপিকে দমনে সরকার গ্রেপ্তার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ জানাতে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদলের সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
সরকার অনৈতিকভাবে ক্ষমতায় রয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল, বিএনপিকে নিশ্চিহ্নের অপচেষ্টা চালাচ্ছে সরকার। সরকার আবারো বিনা ভোটের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তবে এ অপচেষ্টা সফল হবে না।
এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: