জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সরকার দলীয় স্বার্থে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করেছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। শনিবার সকালে রাজধানীতে পৃথক পৃথক আলোচনা সভায় এ কথা বলেন তারা।
আবগারী শুল্ক আরোপ জনগণের পকেট কাটার শামিল বলেও মন্তব্য করে নেতারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট দুর্নীতিকে আরো প্রসারিত করবে। সরকার দেশে দলীয় অর্থনীতি ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে।
এছাড়াও রাষ্ট্র পৃষ্ঠপোষকরাই লুটপাট করছে বলেও এ সময় অভিযোগ করেন নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: