সুষ্ঠু নির্বাচন হলে সরকারের অন্যায়-অপকর্মের দাঁত ভাঙা জবাব দেবে জনগণ; ভরাডুবি হবে আওয়ামী লীগের-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভার পর এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি আরো অভিযোগ করেন, সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের প্রশ্রয়ে দেশে সাম্প্রদায়িকতা বাড়ে।
পরে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তার জবাব দেন মির্জা ফখরুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: