নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে সরকারের প্রতি চ্যালেঞ্জ জানালো বিএনপি।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে, দলের পক্ষে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী অভিযোগ করেন, সরকার বেআইনিভাবে ক্ষমতায় এসে তা টিকিয়ে রাখতে গুম-খুন আর নির্যাতনের পথ বেছে নিয়েছে। প্রতিহিংসার রাজনীতির জেরে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং রাজধানীতে রাস্তা ঘাটের বেহাল দশার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করা হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: