বিএনপি নেত্রীর দ্বিচারী আর স্ববিরোধী রাজনীতিকে দেশের মানুষ ঘৃণা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।
সবজি জাতীয় ফসলসহ, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে।
ঘূর্ণিঝড় মোরার সময় পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যারা রাঙামাটির ভূমিধসের পর প্রধানমন্ত্রীর সমালোচনা করে তারা ক্ষমতায় থাকতে দুর্যোগ মোকাবেলায় কী ভূমিকা নিয়েছিল তা জাতি জানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: