রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশেই মহাসচিবের ওপর হামলা, অভিযোগ বিএনপির

বিএনপি
বিএনপি

প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের লোকেরা চট্টগ্রামে বিএনপির মহাসচিবের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে দলটির নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশইএ হামলা।

তিনি বলেন, তার নির্দেশই আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের লোকেরা চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের ওপর হামলা চালিয়েছে।

বিএনপি নেতাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে এমন ঘটনা উদ্দেশ্যপ্রোণোদিত আর বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার অপচেষ্টার অংশ।

ওই ঘটনায় জড়িতদের আটক করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, এ ঘটনা ক্ষমতাসীন দলের প্রতিহংসার বহিঃপ্রকাশ।

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে বিঘ্নিত করতে মহাসচিবের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করেন তিনি।

ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ