ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের ভোগান্তি আড়াল করতেই বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এ অভিযোগের কথা তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্যারিস্টার মওদুদের বাড়ি ভাঙাকে বেআইনি বলেও দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, এসব সরকারের প্রতিহিংসার ফল।
ঈদ যাত্রায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বলে মন্তব্য করে রিজভী বলেন, সড়কে মৃত্যুর মিছিল চলছে তবুও এ বিষয়ে নির্বিকার কর্তৃপক্ষ।
সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলেও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: