ঈদের সময় দ্রবমূল্যের উর্ধ্বগতি থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এরশাদ এমন মন্তব্য করেন।
জনগণের কষ্ট নিরসনে বাজেট পাসের পর দ্রব্যমূল্যের দাম কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ চালছে বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
অনুষ্ঠানে দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও উপস্থিত ছিলেন।
তিনি দলের নেতা কর্মীদের পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: