রাজনীতি

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দীর্ঘ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দীর্ঘ
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দীর্ঘ

নির্বাচন-আলোচনায় এবার বেশ দীর্ঘ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা।

সাবেক মন্ত্রী-এমপি-কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মনোনয়ন পেতে লড়াইয়ে থাকা নতুন মুখের সংখ্যাও কম নয়। প্রত্যাশীরা অনেকেই ঈদ-অবকাশে গেছেন নিজ নিজ এলাকায়। জানান দিচ্ছেন ভোটের মাঠে থাকার কথা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল; এবার পরবর্তী নির্বাচনে আর সে ভুল করতে চায় না দলটি। এরইমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের কাছে ভোটও চেয়েছেন ধানের শীষের পক্ষে।

সঙ্গত কারণেই এখন দলের ভেতরে আলোচনা-পর্যালোচনা হচ্ছে মনোনয়নের বিষয়টি নিয়ে। এবার মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বেশ দীর্ঘ। মনোনয়নের দৌঁড়ে সাবেক মন্ত্রী-এমপি-কেন্দ্রীয় নেতারা ছাড়াও আছে অনেক নতুন মুখ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি আসনে ঠিক করা আছে একাধিক প্রার্থী।

মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ঈদের সময় গেছেন নিজ নিজ এলাকায়।

নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানারে ঈদ শুভেচ্ছার সঙ্গে হয়ে যাচ্ছে নির্বাচনের আগাম প্রচারণাও।

বিএনপি নেতারা বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবেই।

তবে, এর পাশাপাশি অভিযোগ তুলেছেন ঈদ শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে এসব বাধা-বিপত্তি সত্ত্বেও প্রচারণা আর নির্বাচনে জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ