রাজনীতি

সরকার সমঝোতার পথে না আসলে দুর্বার আন্দোলন

সরকার সমঝোতার পথে না আসলে দুর্বার আন্দোলন
সরকার সমঝোতার পথে না আসলে দুর্বার আন্দোলন

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি নিয়ে মাঠে আরও সক্রিয় হওয়ার ভাবনা কাজ করছে বিএনপির মধ্যে। এর রূপরেখা প্রকাশ করার পর চিন্তা আছে কর্মসূচি দেয়ারও। যদিও এখনো দলকে পুরোপুরিভাবে গোছানো যায়নি।

নেতারা বলেন, ক্ষমতাসীনরা সহায়ক সরকারের দাবি মেনে সমঝোতার পথে না আসলে তারা দুর্বার আন্দোলনের পথেই যাবেন।

কিছুদিন আগেই রূপকল্প "ভিশন টোয়েন্টি থার্টি" ঘোষণা করেছে বিএনপি। এরপরই রাজনৈতিক অঙ্গণে "সহায়ক সরকার" তত্ত্বকে দলটি বেশ জোরালোভাবে সামনে নিয়ে আসে। বিএনপির দাবি সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে তার ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে না।

রোজায় এক ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ঈদের পরই তুলে ধরবেন সহায়ক সরকারের রূপরেখা।

দলের নেতারাও বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি।

রমজানে এক আয়োজনে আন্দোলন কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছিলেন খালেদা জিয়া।

বেশ কয়েকবার উদ্যোগ নিয়ে দল গোছানোর কাজ করেছে বিএনপি। সে কাজ শেষ হয়নি এখনও। এ অবস্থায় কোন প্রক্রিয়ায়, কিভাবে আন্দোলন হবে এ বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। বলছেন, সরকার সমঝোতার পথে না আসলে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করবেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি আর আন্দোলন চলবে যুগপৎভাবে।

কোনও কোনও নেতা অবশ্য মনে করেন, দুর্বার আন্দোলনেই টনক নড়বে সরকারের।

তবে বিএনপি আন্দোলনের কথা বললেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, সরকারের কঠোর অবস্থানের বিপরীতে তা কতোটা শক্তভাবে দাঁড়াতে পারবে তা নিয়েও সংশয় রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ