রাজনীতি

বাজেট পাসের পর বিএনপির সব আয়োজন ভেস্তে: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বাজেট পাসের পর বিএনপির সকল আয়োজন ভেস্তে গেছে –এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

হাছান বলেন, বিএনপি ওত পেতে ছিল ভ্যাট আর আবগারি শুল্ককে ইস্যু করে মাঠে নামবে কিন্তু তা না হওয়ায় এখন দলটির নেতারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলছেন।

তিনি আরো বলেন, বিএনপি আশা করেছিল, বাজেটের পর জনগণকে বিভ্রান্ত করার আইটেম পাবে কিন্তু তা পায়নি ফলে যে নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল বিএনপি তা ভণ্ডুল হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাজেট ৯০ভাগেরও বেশি বাস্তবায়ন করে আসছে— এ কথা জানিয়ে হাছান মাহমুদের মন্তব্য, যারা উচ্চাভিলাসী বলে বাজেটের সমালোচনা করছেন তাদের মুখে ছাই দিয়ে এবারের বাজেট শতভাগ বাস্তবায়ন হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ