খবরে আসার জন্য সরকারের বিরুদ্ধে অহেতুক মিথ্যাচার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে তাই চক্রান্তের রাজনীতি করে কোনো লাভ নেই। রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিএনপি বাজেট নিয়ে যেসব মন্তব্য করেছে সরকারের পদক্ষেপের কারণে সেখানেও তারা ব্যর্থ হয়েছে।
এ সময় জঙ্গি দমনে সরকারের পাশাপাশি সামাজিক ও সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: