নির্বাচনের আর সোয়া বছর বাকি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসময়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত চলবে তবে তা যেন দেশবিরোধী না হয়।
বৃহস্পতিবার বিকেলে সেতুভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রচার সম্পাদক হাছান মাহমুদ দাবি করেন, ফরহাদ মজহারের ঘটনায় বিএনপি নেতারা জড়িত কিনা-সেটির তদন্ত হোক।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে'র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক সভাশেষে বিকেলে সেতুভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এরআগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার উদ্ধার হওয়ায় এ নিয়ে রাজনীতি না করতে পেরে হতাশ বিএনপি।
আওয়ামী লীগ নেতারা বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।