রাজনীতি

রামপালে নিয়ে ইউনেস্কোর বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মানে পরিবেশের কোনো ক্ষতি হবে না ইউনেস্কোর এমন বক্তব্যকে আমলে নিচ্ছে না বিএনপি। দলটি মনে করে, রামপাল প্রকল্প নিয়ে নিয়ে ইউনেস্কোর এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়; এতে কিছু এসে যায় না।

বিএনপি নেতারা বলেছেন, এটা দেশ বিরোধী প্রকল্প। ওই অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ফলে ধংস হবে সুন্দরবন; ব্যাপক ক্ষতির মুখে পড়বে পরিবেশ-প্রতিবেশ। ভারত আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশ ধংসের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ দলটির নেতাদের।

শুরু থেকেই রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের বিরোধিতা করে আসছে বিএনপি। দলটির দাবি ছিল ওই প্রকল্প বাস্তবায়ন হলে ধংস হবে সুন্দরবন; ক্ষতি হবে পরিবেশের। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মানে ইউনেস্কোর আপত্তি নেই এমন খবরের পরও বিএনপি এবিষয়ে তাদের আগের অবস্থানেই অনড় আছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক মানবন্ধনে অংশ নিয়ে দলের নেতা রুহুল কবির রিজভী বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বরং ক্ষতির মুখে পড়বে সুন্দরবন ও এর আশপাশের অঞ্চল।

দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত ওই মানববন্ধনে তিনি বলেন, ক্ষমতাসীন দলের আমলে দেশে গুম-খুনের পরিমান বেড়ে গেছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার কথাও জানান রিজভী।

দলের অন্য নেতারাও বলেন, কেবলমাত্র সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই তাতে অংশ নেবে বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ