বিএনপিকে আদালতের বারান্দায় রেখে নির্বাচন হতে দেয়া হবে না জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ-কার্যক্রম-২০১৭ এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে দলটি ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সরকারের নানা সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন, জনগণ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এখন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: