রাজনীতি

বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: আ’লীগ

বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: আ’লীগ
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: আ’লীগ

বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তারা বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে যে যেভাবেই ব্যাখ্যা দিক না কেন সংবিধানের বাইরে যাবার সুযোগ নেই।

আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার সময় কোথায় ছিল বিএনপি নেতাদের কান্না।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে বিএনপি নেতারা দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিতে চাইছে।

তিনি জানান, সংসদে প্রতিনিধিত্ব না থাকায় এবার নির্বাচনকালীন সরকারে থাকার সুযোগ নেই বিএনপির।

একই অনুষ্ঠানে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দলের স্বীকৃতি পেয়েছে।

তিনি আরো বলেন, এখন যেসব বিএনপি নেতা কাঁদছেন পেট্রোল বোমায় মানুষ মারার সময় তো সে কান্না ছিল না।

বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ