আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় সেজন্য পরিকল্পিতভাবে তরিঘড়ি করে নির্বাচন কমিশনে নিয়োগ-পদোন্নতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী আরো বলেন, এই কর্মকাণ্ডের ফলে পুরো নির্বাচন কমিশনের স্বচ্ছতা হুমকির মুখে পড়েছে।
ক্ষমতাসীন দলের লোকজন দুর্নীতি করে সুইস ব্যাংকে টাকা জমিয়েছেন—আর তাদের আড়াল করতেই অর্থমন্ত্রী তার আগের বক্তব্যে থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
দুর্নীতি-লুটপাট করে সরকার দেউলিয়া হয়ে গেছে— তাই বিএনপিকে নিয়ে তারা মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: