চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি নেত্রী দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে লন্ডন যাচ্ছেন কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তবে দেশে ফিরে যদি খালেদা জিয়া কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
হাছান মাহমুদ বলেন, ফরহাদ মজহার নাটক নিয়ে বিএনপি নেতারা শুরুতে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সে জন্য তাদের এখন ক্ষমা চাওয়া উচিত।
আগামীকাল-শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: