রাজনীতি

রবের বাসায় ঘরোয়া অনুষ্ঠানে পুলিশি বাগড়া, সমালোচনায় মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

জাসদ নেতা আ স ম আবদুর রবের বাসায় রাতের ঘরোয়া অনুষ্ঠানে পুলিশি বাগড়ার সমালোচনা করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে মওদুদ বলেন, এটার একমাত্র কারণ রাজনৈতিক মাইন্ডসেট যে আমিই সব কিছু করবো।

দেশে এক ব্যক্তির শাসন চলছে অভিযোগ করে তার অবসানে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের একদফা দাবিতে সব রাজনৈতিক দলের জাতীয় ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

দেশে এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসান দাবি করে মওদুদ আহমদ বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলেও একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের সংলাপে বিএনপি অংশ নেবে।

উত্তরায় জাসদ নেতা আ স ম আবদুর রবের বাসায় বৃহস্পতিবার রাতের ঘরোয়া অনুষ্ঠানে পুলিশি বাগড়ারও সমালোচনা করেন মওদুদ।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার লোভে কতটা অমানুষ হয়ে গেছে তা দৃশ্যমান।

বাংলাদেশ একটি মৃত্যু উপত্যকা মন্তব্য করে তিনি বলেন, এরকম দেশ আমরা চাই না।

আওয়ামী লীগের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগে যোগ দেয়া তার ভুল সিদ্ধান্ত ছিল।

দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ- শঙ্কিত নাগরিক সমাজ" শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে আদর্শ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন। এতে বিভিন্ন রাজনৈতিক দলেন প্রতিনিধিরা অংশ নেন।

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, দেশের মানুষ ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা দেখতে চায় না, দেশে এখন আইনের শাসন প্রয়োজন নইলে গুম-খুন বন্ধ হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ