রাজনীতি

রবের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে খালেদা জিয়ার নিন্দা

লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন
লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় রাজনীতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।

সরকার এখন সীমা ছাড়িয়ে গেছে—তিনি বলেন, সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, চরম সীমা লঙ্ঘনের কারণেই দেশে রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় সংগঠনগুলোকে উন্মুক্ত কোনো স্থানে নয়, ঘরোয়া পরিবেশেও সভা কিংবা আলাপ-আলোচনা অনুষ্ঠান করতে বাধা দেয়া হচ্ছে।

আ স ম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের সভায় পুলিশি হস্তক্ষেপে আবারও প্রমাণিত হয় রাষ্ট্র এখন অমানবিক এবং চরম গণবিরোধী। দেশে গণতন্ত্র শূন্যতার কারণেই আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে।

বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করেন, অশুভ উদ্দেশ্যেই আব্দুর রবের বাসায় পুলিশ প্রবেশ করেছে, এর মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ও সমাজের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা। যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু-শব্দ করতে না পারে।

খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী থাকার জন্য বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে, তাদের নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে, তারই অংশ হিসেবে আ স ম রবের বাসায় বৈঠক না করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। সময় অতি সন্নিকটে যখন জনগণের সম্মিলিত গণরোষে এই নিপীড়ক সরকারের মূলোৎপাটন ঘটাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ