রাজনীতি

সবদলের জন্য নির্বাচনের পথ মসৃন নয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সব দলের জন্য নির্বাচনে অংশ নেয়ার পথ মসৃন নয় বলে মনে করে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে অপচেষ্টা চালাচ্ছে সরকার।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে কমিশনের রোডম্যাপ ঘোষণায় কোনো সমাধান আসবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আলোচনা করে সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণার পরপরই বিএনপি এর প্রতিক্রিয়ায় বলেছিল, সহায়ক সরকারের বিষয়টি সুরাহা না করে রোডম্যাপ ঘোষণা অর্থহীন।

সোমবারও বিষয়টি নিয়ে কথা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনের ভাসানী ভবনে মহিলা দলের অনুষ্ঠানে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণায় সংকটের সমাধান হবে না।

মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে সরকার।

ষড়যন্ত্র বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে সব দলের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ