রাজনৈতিক সংকট নিরসন ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহায়ক সরকার নিয়ে সব দলের সঙ্গে আলোচনায় বসতে আবারও সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান মহাসচিব।
এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা পাকাপোক্ত করতে গত আট বছর ধরে বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন ও নির্যাতন চালাচ্ছে সরকার।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারের সব অন্যায়-অপকর্মের জবাব দেবে জনগণ।
হেরে যাওয়ার ভয়েই ক্ষমতাসীন দল সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: