রাজনীতি

তফসিলের আগেই ক্ষমতাসীনরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে: বিএনপি

তফসিলের আগেই ক্ষমতাসীনরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে: রিজভী
তফসিলের আগেই ক্ষমতাসীনরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে: রিজভী

তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে অন্যদিকে বিএনপিকে বাধা দেয়া হচ্ছে সভা-সমাবেশের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে এ অভিযোগ করেছেন দলটির নেতারা।

সব দলের সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন দলকানা মনোভাব দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন নেতারা।

রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেন, প্রভাব বিস্তার করে একতরফা নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় তফসিল ঘোষণার আগেই সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দেয়ার অভিযোগও করেন দলের নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বরং নির্বাচনে আগেভাগেই প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগ।

আগাম প্রচারণা বন্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি করে কমিশনের সমালোচনা করেন রিজভী।

এ সময় তিনি দাবি করেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

প্রয়োজনে দুর্বার আন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ