রাজনীতি

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধান খোঁজা উচিত: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সমঝোতার নির্বাচনে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি—এ কথা উল্লেখ করে রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক উপায়েই খোঁজা উচিত বলে মন্তব্য করেন দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

সংবিধানের দোহাই না দিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা করে সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিগত ১৯৯১-এর অন্তর্বর্তী সরকারের আদলে নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে পরবর্তী জাতীয় নির্বাচন করার পরামর্শও দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এ যুক্তিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবারও তারা আগের অবস্থানেই অনড়; দাবি জানিয়ে আসছে সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের। তবে, সংবিধানে নির্দলীয় সরকার গঠনের সুযোগ নেই বলে বিভিন্ন সময়ে বক্তব্য আসছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ বিষয়ে প্রতিক্রিয়া দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক উপায়েই খোঁজা উচিত।

সংবিধান পরিবর্তন না করেই ৯১-এর মতো নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে এ বিষয়ে নিজেদের যুক্তি তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, সংকট নিরসনে সমঝোতার বিকল্প নেই।

ব্যারিস্টার মওদুদ বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি উল্লেখ না থাকা দূরভিসন্ধিমূলক।

সভায় উপস্থিত দলের অন্য নেতারা বলেন, কমিশন একতরফা নির্বাচন আয়োজনের পথে হাঁটছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ