বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা মিথ্যাচার করছেন এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ হয়ে এখন অপপ্রচারে নেমেছে আওয়ামী লীগ। এ অপপ্রচারের পেছনে অশুভ পপিকল্পনা রয়েছে।
এছাড়া, ইউনূস সেন্টারকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করেন রিজভী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: