বিরোধীদল হয়েও সরকারের অংশ হিসেবে থাকা লজ্জাজনক সুযোগ পেলে সরকার থেকে বেরিয়ে যাবে জাতীয় পার্টি জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি রাজনৈতিক কৌশল নিয়ে এগুচ্ছে জানিয়ে এরশাদ বলেন, সুযোগ পেলেই সরকার থেকে বেরিয়ে যাবে তারা।
আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সিইসির ওপর নির্ভর করছে— উল্লেখ করে তিনি বলেন, দেশে সাংবিধানিক সংকট হোক তা তিনি চান না।
এ সময় চলমান খুন-গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এ স্বৈরশাসক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: