রাজনীতি

সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি বিএনপির

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় এবং পর্যবেক্ষণের পর সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাকে বেআইনী বলে মনে করে বিএনপি। সরকারকে পদত্যাগের আহ্বানও জানিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সংকট নিরসনের একমাত্র উপায়।

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষনের পর একে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে দেশে যে গণতন্ত্র, মানবাধিকার নেই এবং একব্যক্তির শাসন চলছে তা উচ্চ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায়ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ কথা বলেন, বিষয়টি নিয়ে। ষোড়শ সংশোধনীর রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেন তিনি।

ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মওদুদ।

এদিকে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের পর সরকারের ক্ষমতায় থাকা বেআইনী।

ক্ষমতাসীন দলের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ট বলেও দাবি করেন রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ