আগামী জাতীয় নির্বাচনে ১৪ দলের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ'র চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি ভিশন ২৪ পেশ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে তুলতে হবে। শেখ হাসিনার সরকারের অধিনেই একটি সুষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
দেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে সেখানে বর্তমান সরকারের সঙ্গে একত্রে কাজ করতে চায় ৩১ দলীয় জোট বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স। তিনশো আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম তার দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: