রাজনীতি

অর্থমন্ত্রীর বক্তব্য অশুভ ইঙ্গিত: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

একই সঙ্গে তার বক্তব্য আদালত অবমাননার শামিল উল্লেখ করে পুনরায় এই বিল সংসদে পাসের চেষ্টা করলে সরকারের দ্রুত পতন ঘটবে বলেও সতর্ক করে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপি নেতারা আরো বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে স্পষ্টভাবেই প্রতিফলন হয়েছে এই সরকার বেআইনি সরকার।

বিএনপি নিয়ে সরকার দলীয় মন্ত্রীরা শিশুসুলভ নানা মন্তব্য করছেন বলেও তীব্র সমালোচনা করেন তারা।

সরকারপুষ্ট নির্বাচন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও সংশয় প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

গতকাল ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর মুহিত সিলেটে সাংবাদিকদের বলেন, এটা আমরা অ্যাসেম্বলিতে আবার পাস করব এ আইনটা। এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিসিয়ারি কতদূর যায়।

বিকজ, জুডিসিয়ারির পজিশন আমার মতে আনটিনেবল (অন্যায্য)। মানুষের প্রতিনিধিদের উপর তারা খোদকারি করবে? তাদের আমরা চাকরি দেই।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

সুপ্রিম কোর্টের নয় জন আইনজীবীর এক রিট আবেদনে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে। আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে

গত ১ আগস্ট পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ