রাজনীতি

বিএনপির কর্মসূচি পালনে বাধা, অভিযোগ ভিত্তিহীন: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকার বা আওয়ামী লীগ নয় বরং বিএনপির নেতাকর্মীরাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যদি বিএনপিকে ৩০০ আসন দেয়ার গ্যারান্টি দেয় তাহলে নির্বাচন কমিশন স্বচ্ছ তাদের কাছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাসে তাদের কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না—বিএনপির এ অভিযোগ ভিত্তিহীন, তারা তো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন—এ কথা জানিয়ে কাদের বলেন, ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি।

বঙ্গবন্ধুর সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম।

এদিকে,রাজধানীর সেতু ভবনে আয়োজিত বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণে বিভিন্ন নদীর ওপর চারটি নির্মাণের সম্ভ্যাবতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামি জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন বিএনপিকে ৩০০ আসন দিলেই এই কমিশন তাদের কাছে নিরপেক্ষ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ