রাজনীতি

বিচারবিভাগের প্রতিপক্ষ অবস্থানে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপটে সরকার বিচারবিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, বিচারবিভাগের বিরুদ্ধে সরকারের অবস্থান এবং ক্ষোভের বিষয়টি অর্থমন্ত্রীর বক্তব্যেই উঠে এসেছে।

সরকার বিচারবিভাগসহ সবক্ষেত্রেই নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় বলেও অভিযোগ বিএনপি নেতাদের।

বুধবার ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে। এর জেরে বিচারবিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার।

এ বিষয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বক্তব্যকে ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিচারবিভাগসহ সবক্ষেত্রেই নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করতে চায় সরকার।

ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ