ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অপব্যাখ্যা দিয়ে বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।
বুধবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুল মতিন খসরু বলেন, হীন উদ্দেশ্যে বিচার বিভাগকে সরকারের প্রতিপক্ষ বানাতে চাইছে তারা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে না।
তিনি আরো বলেন, আর দলের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে এমন কিছু বিষয় এসেছে যা অনভিপ্রেত, অনাকঙ্খিত, অপ্রত্যাশিত। বিএনপির এর অপব্যাখ্যা দিচ্ছে।
তাদের সুয়োমোটো দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: