সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিবাদে আগামী ১৩, ১৬ এবং ১৭ আগস্ট দেশের সকল বার অ্যাসোসিয়েশনে বেলা ১টা থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নুর তাপস।
একই সঙ্গে রায়ের পর্যবেক্ষণে যেসব আপত্তিকর, অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনা হয়েছে তা এক্সপাঞ্জ করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
লিখিত বক্তব্যে বলা হয়, পূণার্ঙ্গ রায়ে শুধু সংসদকেই হেয় করা হয়নি দেশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
একই সঙ্গে রাজনৈতিক বিষয় টেনে বিচারবিভাগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মধ্য দিয়ে।
রায় প্রত্যাখ্যান করে তারা আরও বলেন, সংবিধান সমুন্নত রেখে গণতন্ত্রকে এগিয়ে নিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আর এ বিষয় নিয়ে বিএনপি বিচার বিভাগের কর্মকাণ্ড নিয়ে জনমনে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তা ও প্রতিহত করা হবে।