রাজনীতি

গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে সরকার: ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের ইস্যুতে সরকার প্রকাশ্যে বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকারীদের বিচার করবে জনগণ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের পর এ নিয়ে উত্তাপ দেশের রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে সব মহল। বিএনপি একে স্বাগত জানালেও নেতিবাচক মন্তব্য এসেছে সরকারের মন্ত্রীদের কাছ থেকে।

আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সঙ্গে নিয়ে এরইমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ওই সাক্ষাতের সমালোচনা করেছে বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ষড়যন্ত্র চলছে আবারও গণতন্ত্র ধ্বংসে।

সরকার অনৈতিকভাবে বিচারবিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

এছাড়া, বিচারবিভাগের সমালোচনা করা অনুচিত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ