রাজনীতি

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ ইসিকে নিতে হবে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নির্বাচন কমিশনকেই (ইসি) নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

সরকার ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের চেষ্টা করছে যা বিচার বিভাগের প্রতি হুমকি স্বরূপ— উল্লেখ করে তিনি বলেন, প্রকাশ্যে রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিণতি হবে ভয়াবহ। বন্যা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।

মির্জা ফখরুল বলেন, বন্যায় দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলার মানুষ মানবেতর জীবনযাপন করলেও সরকার এ বিষয়ে খুব একটা আন্তরিক নয়।

সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে সমঝোতার জন্য আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কথা বলেন সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বলেন, এ রায়ের বিরুদ্ধে সরকারের অবস্থান বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

এছাড়াও বিএনপির অন্য নেতারা বলেন, বিচার বিভাগকে বিতর্কিত করা চেষ্টা চালাচ্ছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ