দলমত নির্বিশেষে কিছু জাতীয় বিষয়ে ঐক্যমত হতে পারলে বাংলাদেশের উন্নয়ন আরো বেগবান হতো বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও আইপিইউয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক মিলাদ মাহফিল শেষে এ মন্তব্য করেন তিনি।
সাবের চৌধুরী বলেন, জাতীয় শোক দিবসটি শুধু আওয়ামী লীগের জন্য শোকের দিন এটি সমগ্র জাতির কাছেই একটি শোকের দিন।
হত্যার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না উল্লেখ করে তিনি বলেন, একটি হত্যা ষড়যন্ত্রের পথকে উন্মোচিত করে।
বঙ্গবন্ধুকে প্রকৃত শ্রদ্ধা জানাতে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: