রাজনীতি

অনৈতিকভাবে রায় পরিবর্তনের চেষ্টা করছে সরকার: বিএনপি

জিয়ার মাজারে মির্জা ফখরুল ইসলঅম আলমগীর
জিয়ার মাজারে মির্জা ফখরুল ইসলঅম আলমগীর

ষোড়শ সংশোধনীর রায় এবং পর্যবেক্ষণের পর সরকার অনৈতিকভাবে রায় পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

ওই রায়ের পর সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে বলেও মনে করেন তারা।

রাজধানীতে ভিন্ন ভিন্ন আয়োজনে বিএনপি নেতারা বলেন, দেশে শৃঙ্খলা ফেরাতে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতা-কর্মীরা। দলের জ্যেষ্ঠ নেতাসহ অন্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, সরকারদলীয় নেতা ও এমপি-মন্ত্রীরা বানভাসি মানুষের পাশে না দাঁড়িয়ে অন্য দলের সমালোচনা করছে।

ষোড়শ সংশোধনীর রায়ের পর এ বিষয়ে সরকার ও ক্ষমতাসীন দলের অবস্থান এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এছাড়া, রাজনৈতিক দলগুলোর মধ্য সমঝোতার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানান বিএনপির মহাসচিব।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও কথা বলেন ষোড়শ সংশোধনীর রায় নিয়ে।

এছাড়া, ওই রায়ের পর বিএনপি সহায়ক সরকারের দাবি থেকে সরে এসে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে বলে জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ