রাজনীতি

বিএনপির অভিযোগ ভিত্তিহীন: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাষ্ট্রপতির মাধ্যমে প্রধান বিচারপতির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে সচিবালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিং এ বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে, আগামীতেও হবে। সরকার কোনো ভাবেই চাপ প্রয়োগ করছেনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তা সঠিক নয়।

এ বিষয়ে বুঝে সোজা জবাব দিতে বিএনপি মহাসচিবকে পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এদিকে, বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধি নিয়ে আপিল শুনানির সময়— পাকিস্তানের সুপ্রিম কোর্ট নিয়ে যে মন্তব্য প্রধান বিচারপতি করেছেন তার জবাব দেন সড়ক মন্ত্রী।

তিনি বলেন, সব পরিবেশ পরিস্থিতিতে যেকোনও মন্তব্য করা উচিৎ নয়। রায় প্রসঙ্গে আগেও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ