বিএনপিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষাক্ত পরিবেশের উস্কানিদাতা বিএনপি। যে সাপ নিয়ে খেলছে দলটি— এর ছোবলেই করুণ পরিণতি হবে।
তিনি আরো বলেন, বিএনপি ভাবছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আরো একটা ১/১১ ঘটাবে। তবে আর কখনো ১/১১ হবে না। বিএনপির রঙ্গিন স্বপ্ন ভেঙ্গে যাবে অচিরেই।
অন্ধ আক্রোশ নিয়ে বিএনপি নেতারা কথা বলছেন জানিয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, শক্তি যতোই কমছে ততোই দলটির নেতাদের মুখের বিষ উগ্র হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: