রাজনীতি

ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের চেষ্টায় সরকার

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিচারবিভাগের ওপর চাপ প্রয়োগ করে হুমকি দিয়ে সরকার ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির নেতারা আশঙ্কা প্রকাশ করেন, প্রধান বিচারপতিকে মানসিকভাবে বিপর্যস্ত সাব্যস্ত করে তাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে নেতারা, ক্ষমতায় টিকে থাকতে সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, অবিলম্বে সরকারের পদত্যাগও দাবি করেন।

পুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় বিএনপি নেতারা কথা বলেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই রায়ে আসল চরিত্র উন্মোচিত হওয়ায় তার বিরোধিতা করছে সরকার।

সরকার নিজেদের স্বার্থে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এছাড়া, পাকিস্তানের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতির দেয়া উদাহরণ সরকারের পক্ষে না যাওয়ায় তারা এর বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির অন্য নেতারা বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ